কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাবেক সহকারী সচিব গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব (নন- ক্যাডার) আলহাজ্ব জয়নাল আবেদীনকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জয়নাল আবেদীন উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত. জহির সরকারের ছেলে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেছেন।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, বিকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওি কিশোরীর বাড়ির পাশে জয়নাল আবেদীনের মাছের খামার আছে। এছাড়া সেখানে তার বিশ্রাম নেওয়ার জন্য একটি ঘরও রয়েছে। এই খামাড়ে তার মেয়ে ছাগল চড়াতে যেত। ওখানেই ফুসলিয়ে তার মেয়েকে ধর্ষন করে জয়নাল আবেদীন।

বিষয়টি মেয়ের কাছে জানার পর বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে জয়নাল আবেদীনের বাড়ি যান ওই কিশোরীর মা। এ সময় তার হাতে ২ হাজার টাকা দিয়ে ওই কিশোরীর পেটের বাচ্চাও নষ্ট করার ব্যবস্থা করতে বলেন জয়নাল।