Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

খুলনা বিভাগীয় সংবাদদাতা// খুলনার কয়রা দক্ষিণ বেতকাশিতে জোয়ারের পানির অতিরিক্ত চাপে বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে কপোতাক্ষ নদের জোয়ারের পানির চাপে দক্ষিণ বেদকাশীর চরামুখা গ্রামের অস্থায়ী রিংবাঁধ ভেঙে যায়। এতে চরামুখা, দক্ষিণ বেতকাশি, হলদিবুনিয়াসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে।

এর আগে ১৭ জুলাই একই স্থানে নদী ভাঙ্গনে প্রায় দুইশ মিটার বাঁধে ক্ষতি হয়।ওই সময় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত করেন। কিন্তু গতকাল দুপুরের জোয়ারের পানির চাপে সেই বাঁধ ভেঙ্গে আবারও লোকালয় প্লাবিত হয়।স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে অস্থায়ী রিংবাঁধ ভেঙে যায়।

সেই সাথে তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।দক্ষিণ বেতকাশি এলাকার স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত করা হয়। ওই স্থানে পরবর্তীতে আর কোন সংস্কার কাজ না করায় জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:48 pm, Saturday, 13 August 2022
23 Time View