শিল্প খাতুন নীলফামারী জেলা প্রতিনিধি// নীলফামারীর ডোমারে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে জিয়া নামের এক যুবক। এ সময় নিজের ১ বছর বয়সী মেয়ে ও শ্বাশুড়িকে কুপিয়ে আহত করেছেন তিনি।
এসময় পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩ টার দিকে উপজেলার বোড়াগাড়ি নিমোজ খানা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের স্থানীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে খবর পাওয়া গেছে।







