সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
পারখু পার্বত্য জেলা প্রতিনিধি// খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) কে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে খুন করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত অংথোই মারমা বুদুংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় ইউপিডিএফ এর বক্তব্য পাওয়া যায়নি।
Tag :























