Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বেনাপোলে বিদেশী টকাসহ পাচারকারী আটক

যশোর জেলা প্রতিনিধি:- বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইউএস ডলার, সৌদির রিয়াল, কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপিসহ আশিক মিয়া (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার বিকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশিক শরীয়তপুর জেলার জাজিরা থানার কান্দি গ্রামের নুরুল হক মোল্যার ছেলে।যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, বেনাপোল আইসিপির আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবি কতৃক নিয়মিত তল্লাশিকালে ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়।

প্রাথমিকভাবে ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাঁপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ব্যক্তি ও তার লাগেজ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অফিসারের উপস্থিতিতে অধিকতর তল্লাশি করে তার ব্যক্তিগত লাগেজের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সনপাপড়ী ও বিভিন্ন প্রকার বিস্কুটের প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় স্তরে স্তরে সাজানো ইউএস ডলার ২২ হাজার ৩শ’, সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭ হাজার ৪৩০, বিদেশী মদ ৮ বোতল, ১টি মোবাইল উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:00 am, Sunday, 4 September 2022
41 Time View