Jashore , Tuesday, 10 November 2026

রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিকিৎসক গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি:- টঙ্গীতে রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গীর হোসেন মার্কেট এলাকার আল- কারীম ইসলামী হাসপাতালে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা (নং-০৮/১৮৭) দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।অভিযুক্ত চিকিৎসকের নাম হাসিবুল হাসান (৩৭)। বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়।রোগীর স্বজনরা জানান, হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকার বাসিন্দা সালমা (২২) (ছদ্মনাম)। দীর্ঘ দুই বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন তিনি।

শনিবার বিকালে অসুস্থবোধ করায় আল-কারীম হাসপাতালের পূর্ব পরিচিত চিকিৎসক সবুজের কাছে যান তিনি। তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট দেওয়া হলে তিনি সেগুলো করে নিয়ে আসেন। পরে তিনি তার মামাতো ভাই নয়নকে সঙ্গে করে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান।

এ সময় ওই চিকিৎসক তার সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে কক্ষ থেকে বের করে দিয়ে দরজার ছিটকিনি আটকে দেন। একপর্যায়ে ওই চিকিৎসক রোগীকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই নারীর চিৎকারে তার মামাতো ভাই নয়নসহ আশপাশের লোকজন এগিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:35 pm, Sunday, 11 September 2022
14 Time View