Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্বামীর কাছ থেকে স্ত্রী চলে যাওয়ার ঘটককে কুপিয়ে হত্যা

রুবেল হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি// টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে বিয়ের ঘটককে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার দিগড় ইউনিয়নের মাইদার চালা গ্রামে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।নিহত আবদুল জলিল (৬৫) ওই গ্রামের মৃত আহসান সিকদারের ছেলে।

করাতকলে কাজ করা অভিযুক্ত আলমাসও (২৫) একই গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, আবদুল জলিলের ঘটকালিতে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাসকে বিয়ে করানো হয়। সে ঘরে একটি কন্যাসন্তান আছে তার।

পারিবারিক কলহের জেরে ২০২১ সালে আলমাসের স্ত্রী বাবার বাড়িতে চলে যান।এ নিয়ে আলমাসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আবদুল জলিল আলমাসদের বাড়িতে যান।

তিনি আলমাসের দাদি আয়াতন বেগমের সঙ্গে গল্প করছিলেন। এ সময় আলমাস তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার কথা বলেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। পরে আলমাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, বউ চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ঘটক আবদুল জলিলকে কুপিয়ে হত্যা করেন আলমাস। ঘটনায় পর খবর পেয়ে অভিযুক্ত আলমাসকে আটক করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:06 pm, Thursday, 22 September 2022
148 Time View