Jashore , Tuesday, 10 November 2026

নিজ বাসায় ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

চাঁদপুর জেলা প্রতিনিধি:- চাঁদপুর শহরের নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি রফিকুল্লাহ কোম্পানি (৭০)।

শনিবার সন্ধ্যায় নতুনবাজারের সফিউল্লাহ বোডিংয়ের তৃতীয় তলার নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহতের ভাগনে ফাহিম শাহরিন কৌশিক জানান, আমরা জানতে পেরেছি- সন্ধ্যার পর একটি ছেলে বাসায় ঢুকে তার মামা রফিকুল্লাহকে ছুরিকাঘাত করে। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত হচ্ছে।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আমরা প্রাথমিকভাবে মনে করছি এটি একটি হত্যাকাণ্ড।

তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় বাসার কেয়ারটেকার মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:54 pm, Saturday, 24 September 2022
31 Time View