Jashore , Tuesday, 10 November 2026

খাস জমির দখল নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুরের ঝিনাইগাতীতে খাস জমির দখল নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ইমান আলী ফেকাসু (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের রাস্তার পাশে এ ঘটনা ঘটে। ইমান আলী ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ইমান আলী বিকালে মোটরসাইকেলে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।মোটরসাইকেল চালাচ্ছিলেন ইমানের শ্যালক। বাজারের কাছে এসে মোটরসাইকেল থেকে তিনি নামলে দা, কুড়াল, লাঠি নিয়ে তার ওপর কয়েকজন আক্রমণ করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএসপি আফরোজা নাজনীন বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:48 am, Friday, 7 October 2022
19 Time View