কমলাপুরে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের কামরায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক কিশোরী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, ১/ সুমন (২১), আনোয়ার (২০), ২/ নাজমুল (২৫), ৩/ নাইম (২৫), ৪/রোমান ৫/ কালু (২২)।

কমলাপুর স্টেশনের একটি সূত্র জানায়, শুক্রবার রাতে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেন।তখন ট্রেনের একটি কামরায় ধর্ষণের শিকার হয় কিশোরী।

জানা গেছে, ওই তরুণী দেশের বাড়ি নেত্রকোণা থেকে ট্রেনে কমলাপুরে আসে। এ সময় তাকে কয়েকজন ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ইমরান নামে একজন পলাতক রয়েছে।বর্তমানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।