Jashore , Tuesday, 10 November 2026

মোবাইল চুরির ঘটনায় শ্যালকের হাত কেটে নিলেন দুলাভাই

কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের মহেশখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

এর আগে একই দিন দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো.শাকিল উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুলাভাইয়ের নাম ফেরদৌস।

জানা গেছে, শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই দুলাভাই ফেরদৌস। এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়।

তবে শনিবার দুপুরে শাকিল ও ফেরদৌসের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ফেরদৌস ও তার পাঁচ ভাই মিলে শাকিলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তারা শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

এ সময় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, মোবাইল চুরিকে কেন্দ্র করে দুলাভাই ও শ্যালকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয়। বলে প্রাথমিকভাবে জানা গেছে, এই মীমাংসা পছন্দ না হলে দুলাভাই ফেরদৌস তার অন্য ভাইসহ শ্যালকের হাত কেটে নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:24 pm, Saturday, 8 October 2022
22 Time View