দৌলতপুরে ২২ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী হাবু গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার সিমান্তবর্তী পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে শীর্ষ সন্ত্রাসী হাবু ওরুফে মাহাবুল কে আটক করেছে দৌলতপুর থানা পুলশ।

রবিবার দুপুরে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান এক প্রেস ব্রিফিং এ বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশে কুষ্টিয়া জেলায় মাদক, অস্ত্র, গ্রেফতারী পরোয়ানা এবং সন্ত্রাসী গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশের বিশেষ একটি দল শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে পাকুড়ীয়া গ্রামস্থ হাবুর নিজ বাড়ীর পাশে বাগান হতে গ্রেফতার করতে সক্ষম হয় তাকে।

সে সময় তিনি বলেন, হাবু একজন দুর্ধষ সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। দির্ঘদিন যাবৎ ভারতে পলাতক থেকে বাংলাদেশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। শীর্ষ সন্ত্রসাী হাবু’র বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ২২টি গ্রেফতারি পরোয়ানা জারীকৃত মামলা আছে। সেগুলোর মধ্যে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পরোয়ানার সংখ্যা ৩টি, মাদক ও অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানা ১টি, হত্যা সহ বিভিন্ন মামলার ১৮টি গ্রেফতারী পরোয়ানা আছে।

প্রেস ব্রিফিং শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।এব্যাপারে তিনি আরোও বলেন, দৌলতপুর থানা পুলিশ কোন প্রকার অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দিবে না বলে জানান তিনি।