Jashore , Tuesday, 10 November 2026

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর জেলা প্রতিনিধি// শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

বায়েজিদ স্থানীয় সোহেল রানার পুত্র। বায়েজিদ রানা তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের নিজের শয়ন কক্ষের বাঁশের ধর্নার সঙ্গে গলায় ফাঁস দেয় বায়েজিদ রানা।

পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:58 pm, Sunday, 9 October 2022
14 Time View