Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জুমার নামাজ পড়ে ফেরার সময় গুলিবিদ্ধ যুবক

বাগেরহাটে জেলা প্রতিনিধি// দুর্বৃত্তের গুলিতে জাহিদ মীর (৩৫) নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুমার নামাজ পড়ে ফেরার পথেই তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আহত জাহিদ খুলনা মেট্রোপলিটন এলাকার সোনাডাঙ্গা থানার বয়রা গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেন মীরের ছেলে।শুক্রবার (১৪ অক্টোবর) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে সাবেক ইউপি সদস্য কুদ্দুস আলীর পুরনো বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জুমার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে জাহিদ মীরকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আলিমুজ্জামান ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, নামাজ পড়ে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জাহিদ। পথিমধ্যে তিন রাস্তার মোড়ে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত লোকের সাথে তার কথা কাটাকাটি ও ধস্তা ধস্তি হয়।

এর এক পর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:01 pm, Friday, 14 October 2022
81 Time View