Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

আজ প্রীতম-শেহতাজের বিয়ে

বিনোদন ডেস্ক:- বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।

শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাদের গায়েহলুদ হয়েছে।

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা।

পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা।

গায়েহলুদের আয়োজনে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে।

উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। লোকাল বাস, বেয়াইন সাব, খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম।

অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:26 am, Friday, 28 October 2022
45 Time View