Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২

৯ লক্ষ টাকার মালামাল লুট, ২ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জ ইকোনোমিক জোনে পিডিএল বেজ ক্যাম্পের তিন সদস্যকে মারপিট করে মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের বাছেত আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও টাঙ্গাইল থানায় নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ২ ডাকাতকে সোমবার (৭ নভেম্বর) রাতে গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ১ হাজার ২৪৪ কেজি লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১ নভেম্বর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাতদল পিডিএল বেজ ক্যাম্পের তিনজন সদস্যদের মারপিট করে মোবাইল, লোহার রড, জিআই তার, ব্যাটারি, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ ও ডিজেলসহ প্রায় ৮ লক্ষ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে ইঞ্জিন চালিত নৌকাযোগে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য।

তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। এদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে।উল্লেখ্য, গত ২ নভেম্বর পিডিএল (আরএফএল) এর এক্সিকিউটিভ ম্যানেজার শফিকুল রহমান বাদী হয়ে মালামাল লুটের বিবরণ দিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:14 pm, Tuesday, 8 November 2022
11 Time View