Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২

চট্টগ্রামে ১০ ট্রাক আমদানি নিষিদ্ধ পোলট্রি খাবার জব্দ

চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা:- চট্টগ্রামে মাছ ও হাঁস-মুরগির আমদানি নিষিদ্ধ খাবারসহ প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম বোঝাই ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে ট্রাকগুলো জব্দ করা হয়েছে।মঙ্গলবার (৮ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার তারেক হাসান আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরটিভি নিউজকে বলেন, এর আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে কোথাও পাঠানোর চেষ্টা করছিল।অভিযানের আগে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমবিএমসহ অন্তত ২০টি ট্রাক ওই এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

তারেক হাসান আরও বলেন, ‘কাস্টমস আইন অনুযায়ী এমবিএম ধ্বংস করার জন্য ল্যান্ডফিল এলাকায় ডাম্প করা হলেও, একটি চক্র তা আবার বাইরে পাচার করছে। অভিযান চলছে এবং আমরা চলে যাওয়া ট্রাকগুলোর গন্তব্য জানার চেষ্টা করছি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে। এমবিএম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও কানাডায় নিষিদ্ধ হলেও, দেশগুলো থেকে রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে কাস্টমস কর্মকর্তারা এবং আমদানিকারকরা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:58 pm, Tuesday, 8 November 2022
25 Time View