কারাগারে স্ত্রীকে দেখতে এসে হেরোইনসহ স্বামী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

তামান্না ইয়াসমিন গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে হেরোইনসহ এক দর্শনার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর মো. লিটন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওই ফটকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

‌আটক ব্যক্তি হলেন, মাদারীপুর সদরের কুলপরদী গ্রামের লাল মিয়া খন্দকারের ছেলে আমিনুল খন্দকার (৩৫)।

পুলিশ ও কারা সূত্রে জানা যায়, আমিনুল মঙ্গলবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে দায়িত্বে নিয়োজিত কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে।

পরে আমিনুলের পকেট থেকে পাঁচ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। এ সময় কোনাবাড়ি থানায় সংবাদ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাব ইন্সপেক্টর মো. লিটন হোসেন জানান, মঙ্গলবার সংবাদ পেয়ে আমিনুলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি তার স্ত্রী শম্পা পারভীনের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলেন। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।