Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দুর্গন্ধ যদি নাকে চলেই আসে তাহলে আর কি লাভ!

নিজস্ব প্রতিবেদন:- বাড়ির ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায়। দুর্গন্ধে চলা দায় নগরবাসীর। ভূক্তভোগীদের অভিযোগ, করপোরেশনের ট্যাক্স দেয়ার পরও কাঙ্খিত সেবা পাচ্ছেন না তারা।

ব্যস্ততম রাজপথের এদিন সেদিক ছড়িয়ে আছে বাসা বাড়ির আবর্জনা। বিকট দুর্গন্ধ সহ্য করেই প্রতিনিয়ত পথ চলছে মানুষ। চলতি পথে এক পথচারী বলেন, “জনবহুল এলাকা এটা, হয় আন্ডাগ্রাউন্ডে নিয়ে যাবে নাহয় উপরে কোথাও ব্যবস্থা করবে! নাকে গন্ধ যদি চলেই আসে তাহলে আর কি লাভ! আবর্জনা ঘরের থাকলেও তো তাহলে সমস্যা নাই।

আরেকজন বলেন, অজু করে মসজিদে যাওয়ার পর আবার অজু করতে হয়।ঢাকার দুই সিটি করপোরেশনের বাসা বাড়ি থেকে সংগ্রহ হয় ৫ হাজার টন ময়লা। বাড়ির নিচ থেকে ভ্যানে এনে এসব বর্জ্য জমা করার কথা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে। আর যতো সমস্যা এখানেই।এক স্কুল ছাত্রী বলেন, প্রতিদিন স্কুলে যেতেও আমাদের খুব অস্বস্তি হয়।

অনেক সময় ময়লা রাস্তায়ও ফেলে রাখা হয় বলে অভিযোগ অনেকের। কোটি কোটি টাকা খরচ করে বানানো এসটিএস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের এই ময়লা গন্ধ ছড়াচ্ছে রাজধানীজুড়ে। রাস্তার উপর আবর্জনার স্তুপ জমে থাকায় মাঝেমধ্যে যানজটের কবলে পড়ছে গন্তব্যে ফেরা মানুষ।

একজন পথচারী বলেন, এপাশ দিয়ে পথচারী যাওয়ার রাস্তা কিন্তু ময়লার কারণে ফুটপাথ ব্যবহারই করা যায়না।নগরবাসীর অভিযোগ, এক ময়লার দু’বার বিল দিতে হয় তাদের। তারপরও রেহাই মিলছে না দুর্গন্ধ থেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:53 pm, Friday, 18 November 2022
39 Time View