Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চৌগাছা সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

রাব্বি যশোর জেলা প্রতিনিধি // যশোর চৌগাছা সীমান্ত থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম মো. নাজমুল হোসেন (২২)। তিনি চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের মো. শরিফুল আলম বাবুর ছেলে।আজ বুধবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুর গ্রামের পাকা রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার সংকেত দেয়। না থেমে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারে লুকানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর আনুমানিক ওজন দুই কেজি। যার বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

আটক নাজমুলের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Wednesday, 14 December 2022
37 Time View