Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

গাজীপুরে ৬ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাসন এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাইদ মোহাম্মদ নোবেল রোহিঙ্গা হতে পারেন বলে পুলিশের সন্দেহ এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-কমিশনার জানান, একটি অসাধু চক্র কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছে- এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে এই ফার্নিচার গাজীপুরে আসছিল। পুলিশের অভিযানে ছয় হাজার ইয়াবাসহ সাইদ গ্রেপ্তার হন।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং আটককৃত সাঈদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:23 pm, Saturday, 17 December 2022
18 Time View