Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জব্দ করা হয়েছে ১০০ মণ ভেজাল  মধু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :- সাতক্ষীরার কলারোয়ায় একশ’ মণ ভেজাল মধুসহ ভেজাল কারবারি কামাল হোসেন ওরফে আবুল কাশেমকে আটক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন ওরফে আবুল কাশেম (৪০) শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে।

সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, সুন্দরবন উপকূলের ভেজাল মধু প্রস্তুতকারী কামাল হোসেন পরিচয় গোপন করে ছদ্মনাম আবুল কাশেম পরিচয়ে কলারোয়ার সিংগা গ্রামে আব্দুল হামিদের বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতে চিনি, ফিটকিরি, রংসহ নানা অপদ্রব্য দিয়ে চার বছর ধরে কৃত্রিমভাবে মধু প্রস্তুত করে সুন্দরবনের মধু ঘোষণা দিয়ে বাজারজাত করে আসছিলেন।

তিনি বলেন, অভিযানকালে বাড়ি থেকে একশ’ মণ ভেজাল মধুসহ মধু প্রস্তুত করার চার বস্তা চিনি ও নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ভেজাল মধু ব্যবসায়ী কামাল হোসেন ওরফে আবুল কাশেমকে। তাকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:02 pm, Thursday, 12 January 2023
35 Time View