Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দখলদারের ঘুষিতে নাক ফাটলো রেলওয়ে ট্রলিম্যানের, হাসপাতালে ভ‌র্তি

রাজবাড়ী প্রতিনিধি:- রাজবাড়ী শহরের রেল কলোনিতে অবৈধ দখলদার শাহী‌নের ঘুষিতে নাক ফেটে হাসপাতালে ভর্তি হ‌য়ে‌ছেন হানিফ নামে এক রেলওয়ে ট্রলিম্যান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জিহাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রাজবাড়ী রেলওয়ে কলোনিতে অবৈধভাবে দখল করে ছিলেন শাহীন। জায়গাটি দখলমুক্ত করতে তাকে কয়েক দফা নোটিশ প্রদান করা হয়। তারপরও সে ছেড়ে না দেয়ায় বুধবার তার মালামাল বুঝে দিয়ে ওই ঘরে তালা লাগিয়ে দেয়া হয়। রাতে তালা ভেঙে পুনরায় সে দখল নেয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রেলওয়ের নিরাপত্তা কর্মীসহ কয়েকজন সেখানে গিয়ে শাহীনকে তার মালামাল নিয়ে চলে যাওয়ার অনুরোধ করেন। পরে ওই ঘরে নতুন করে তালা লাগিয়ে দেয়া হয়। তালা মেরে ফেরার সময় হঠাৎ করে ট্রলিম্যান হানিফের নাকে ঘুষি মেরে রক্তাক্ত করে পালিয়ে যায়। প‌রে তা‌কে হাসপাতালে নি‌য়ে যাওয়া হয়। ঘটনার পর রাজবাড়ী সদর থানা ও জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তারা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল রাজবাড়ী সদর থানার মধ্যে হওয়ায় ভুক্তভোগীকে সেখানে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:13 pm, Thursday, 2 February 2023
22 Time View