Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্কসটেপে ডেকে ১০ সোনার বারসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরে ১০টি স্বর্ণের বারসহ আবদুল হাদী (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে খালিশপুরস্থ ৫৮ বিজিবি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোড়াপাড়া বাজারের কাঠগড়া ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল হাদী যশোরের শার্শা থানার শালকোনা গ্রামের শামসুর রহমানের ছেলে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি দলে বিভক্ত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। এ সময় ভ্যানযোগে যাওয়া আবদুল হাদীকে আটক করলে তার কাছে থাকা কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

এসব স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। শুল্ক ফাঁকি দেওয়া এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। রাতেই আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।ঝি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:11 pm, Friday, 24 February 2023
37 Time View