Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্কুলছাত্রীর মুখে ব্লেডের পোচ দিয়ে কারাগারে যুবক

যশোর জেলা প্রতিনিধি:– যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেডের পোচ দিয়ে রুহান নামের এক বখাটে যুবক। বুধবার বিকালে নওয়াপাড়ার গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই বখাটে রুহানকে অভয়নগর থানা পুলিশ আটক করেছে।

ভুক্তভোগী উপজেলার একটি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার মুখ মণ্ডলের ডান কানের পাশে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত স্কুলছাত্রী জানায়, সে স্কুল ছুটির পর গরুহাটা এলাকায় পৌঁছালে রুহান নামের এক যুবক তাকে দাঁড়াতে বলে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার চুল টান দিয়ে তার মুখে ব্লেডের পোচ মেরে দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এ ঘটনায় মামলার পর নওয়াপাড়া শহরের ড্রাইভারপাড়া এলাকা থেকে হায়দার আলী শেখের ছেলে শেখ রুহানকে (২০) আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:15 pm, Thursday, 2 March 2023
41 Time View