Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

জাতীয় মেধাক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তিকরা হবে:শিক্ষামন্ত্রী

ফরিদ আহমেদ কুষ্টিয়া প্রতিনিধিঃ- আগামীবছর থেকে একটি মাত্র পরীক্ষা নিয়ে জাতীয় মেধাক্রম তৈরীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। এবার গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যা ও সীমাবদ্ধতা ছিল।

আগামীতে এসব সমস্যা কাটিয়ে ওঠা হবে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কুষ্টিয়ার দৌলতপুর কলেজ মাঠে আলোচনা অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হাসিনা খান।

অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্।বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিজ্ঞান মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় মেহেরপুর ও চুয়াডাঙ্গার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে খাদ্যদ্রব্যে অল্প খরচে ফরমালিন শনাক্তকরণ, ভাসমান ঘর তৈরি, ম্যানুয়ালি মাটির আর্দ্রতা পরীক্ষা করে কৃষিজমিতে পানির সেচ দেওয়া, পলিথিন থেকে পেট্রোলিয়াম ও গ্যাস উৎপাদন, গ্যাস লিকেজ দুর্ঘটনা এড়াতে স্মার্ট প্রযুক্তি, ভূমিকম্প এলার্মসহ বিভিন্ন ধরনের যুগোপযোগী বিজ্ঞান প্রকল্প প্রদর্শিত হয়।

শিক্ষামন্ত্রী ডা, দিপুমনি আরও বলেন,র‌্যাগিং সামাজিক সমস্যা সমম্বিত উদ্যোগের বিরুদ্ধে একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে এজন্য তিনি গনমাধ্যমের সহযোগীতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:38 pm, Wednesday, 15 March 2023
23 Time View