সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দৌলতপুরে বিজিবি‘র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
ফরিদ আহমেদ কুষ্টিয়া প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন নবগ্রাম এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র ৪৭, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন উপজেলার আশ্রায়ন বিওপির সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ভারত সীমান্তের ১৫৩/১১ এস সীমানা পিলারের দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত-নবগ্রাম হাইস্কুল নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় তারা মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। আশ্রায়ন বিওপি‘র কমান্ডার সুবেদার আব্দুর রহমান জানান, চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে হয়ত অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করেছে বিজিবি।
Tag :
























