Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে দশ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি:–ঝিনাইদহে দশ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪৫) ও ইমরান হোসেন (২৫) নামে দু’জনকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি নূর মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা এলাকার মৃত হাজী নজীর আহমেদের ছেলে এবং মো. ইমরান হোসেন যশোর জেলার বেনাপোল উপজেলার ভবারবেড় এলাকার আজিবার রহমানের ছেলে।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, সোমবার ভোর রাতে টেকনাফ থেকে দু’জন ইয়াবা বহনকারী ঝিনাইদহ হয়ে যশোর যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঝিনাইদহ বাস টার্মিনালে টেকনাফ থেকে ছেড়ে আসা বাস যাত্রীদের তল্লাশি করা হয়। সেসময় নূর মোহাম্মদের কাছে ৯ হাজার ৫ শত পিস ও ইমরানের কাছে ৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। আসামি ইমরান অন্য বাসের হেলপার। এ সময় আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:01 pm, Monday, 27 March 2023
37 Time View