Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শেরপুরে ৬ এয়ারগান’সহ অস্ত্র চোরাকারবারি আটক

শেরপুর জেলা প্রতিনিধি:-শেরপুরের নালিতাবাড়ীতে ভারতে তৈরি ছয়টি এয়ারগানসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন এক মোটরসাইকেল চালক ও অটোচালক।

শুক্রবার রাতে উপজেলার সীমান্ত সড়কের লাল টেঙর পাহাড়ের সামনে এ ঘটনা ঘটে।আটককৃত মাসুম বিল্লাহ বুলবুল (৩০) ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে।

পলাতক মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩২) ঝিনাইগাতীর কালীবাড়ী বানিয়াপাড়ার আবু তাহেরুল ইসলামের ছেলে ও পলাতক অটোচালক মো. মনির (২৫) একই উপজেলার গিলাগাছার মৃত শামসুল হকের ছেলে।শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল।জেলা পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে সীমান্তবর্তী বারোমারী থেকে সমশ্চূড়াগামী লালটেঙ্গুর পাহাড়ের সামনে সড়কে অবস্থান নেয় নালিতাবাড়ী থানা পুলিশ।

পরে সীমান্তের দিক থেকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা আসলে তাদের গতিরোধের চেষ্টা করা হয়। তখন মোটরসাইকেল চালক পুলিশের উপর দ্রুতগতিতে মোটরসাইকেল তুলে দিয়ে এক পুলিশ সদস্যকে আহত করে মোটরসাইকেল রেখে অন্ধকারে পাহাড়ের ভেতর পালিয়ে যায়।

এসময় অটোরিকশা থেকে ছয়টি এয়ারগানসহ বুলবুলকে আটক করা হয়। আর বাকীরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে এবং তার ও পলাতকদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:41 pm, Saturday, 15 April 2023
70 Time View