Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর ঘটনায় আটক ৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচির শালদাইড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক সাইফুল ইসলামকে (৫০) হত্যার ঘটনায় মূলহোতা ভাতিজা মনিরুল ইসলামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত মনিরুল (৩৬) একই গ্রামের সাঈদ প্রামানিকের ছেলে। অন্যরা হলেন- জয়েন উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৩০), মোবারক হোসেন (২০) ও মৃত ময়দান আলীর ছেলে জয়েন উদ্দিন (৬০)।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গোবর শুকানোকে কেন্দ্র করে সাইফুল ইসলামের স্ত্রী জোসনা বেগমকে মারধর করে প্রতিপক্ষ। এরপর তাদের বাড়িতে লোকজন নিয়ে পুনরায় মনিরুল লাঠিসোটা দিয়ে চাচা সাইফুলকে মারধর করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলকুচি সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার বেগতিক দেখে চিকিৎসকরা সিরাজগঞ্জ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার ভোররাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মূল আসামিসহ ৪ জনকে আটক করে। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:19 pm, Thursday, 27 April 2023
73 Time View