Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জুয়া খেলাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত-২

নিজস্ব প্রতিবেদন:- কুষ্টিয়া সদর উপজেলায় জুয়া কেরাম খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। শুক্রবার (১৯ মে) রাত ১০ টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে নিহতরা হলেন বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) এবং একই এলাকার সুকরান সর্দারের ছেলে মিরাজ সর্দার (৫০)।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা হচ্ছে। আজ কেরাম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ওমর আলী ও মিরাজ সর্দার নামে দুই পক্ষের দুইজন নিহত হন। ঘটনার শুরুতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সংবাদ ২ পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওমর আলী ও মিরাজ সর্দার নামে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে উভয় পক্ষের কমপক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ওমর আলী ও মিরাজ সর্দারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ করে কেরাম খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের ঘটনায় ২জন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:08 am, Saturday, 20 May 2023
25 Time View