Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ঝিনাইদহে ৬১ বছর পর স্কুলের বকেয়া পরিশোধ করে আলোচনায় বৃদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি:- দীর্ঘ ৬১ বছর পর বিদ্যালয়ের বকেয়া বেতন পরিশোধ করে আলোচনার জন্ম দিয়েছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। সোহরাব হোসেন বিশ্বাস নামে ওই বৃদ্ধ ঝিনাইদহের শৈলকুপায় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

উপজেলার ফুলহরি হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোহরাব হোসেন বিশ্বাস বিদ্যালয়ে হাজির হয়ে এই টাকা পরিশোধ করেন।সোহরাব হোসেন জানান, ১৯৬২ সালে তার বয়স ছিল ১৯ বছর। এর আগে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছিলেন তিনি। এ সময় পড়ালেখা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা হয় তার। তবে তখন বাড়ির কাছে কোনো হাইস্কুল ছিল না সোহরাব হোসেনের। ফলে ৫-৬ মাইল দূরের ফুলহরি হাইস্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।ওই সময় ষষ্ঠ শ্রেণির মাসিক বেতন ছিল ৪ টাকা।

তিনি ৬ মাস ওই বিদ্যালয়ে পড়েন। অর্থাভাবে এর মধ্যে চার মাসের বেতন বাকি পড়ে যায়। বেতন বাকির জন্য পরীক্ষা দিতে পারেননি তিনি। পরে পড়াশোনা ছেড়ে তামাক-সুপারির ব্যবসা শুরু করেন।এখন সোহরাব হোসেনের বয়স ৮০ বছর। জীবনের এই শেষ মুহূর্তে সোহরাব হোসেনের ইচ্ছা, মৃত্যুর আগে সব ধারদেনা পরিশোধ করবেন তিনি। এই চিন্তা থেকে পর্যায়ক্রমে সব পাওনাই পরিশোধ করেছেন এই বৃদ্ধ। তবে এক পর্যায়ে তার মনে পড়ে, ফুলহরি হাইস্কুলে তার চার মাসের ২৪ টাকা বকেয়া বেতনের কথা।

তাই ৬১ বছর পর বকেয়া ২৪ টাকার জায়গায় ৩০০ টাকা পরিশোধ করে দেনামুক্ত হয়েছেন সোহরাব হোসেন।এ নিয়ে বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা বলেন, ৮০ বছর বয়সী সোহরাব হোসেনের কাছে বকেয়া বেতন হিসাবে বিদ্যালয়টির পাওনা ছিল ২৪ টাকা। ৬১ বছর পর তিনি পরিশোধ করেন ৩০০ টাকা। তার এ কাজ বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি দৃষ্টান্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:06 pm, Thursday, 8 June 2023
26 Time View