Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

ভাঙ্গায় কুয়েত প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

পাবনা প্রতিনিধি ফরিদপুর:- ফরিদপুরের ভাঙ্গায় ওবায়দুর রহমান (৩৫) নামের এক কুয়েত প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলার কালামৃধা-সাওথা সড়কে অটোরিকশা থেকে নামিয়ে তার ওপর হামলার ঘটনা ঘটে।

আহত প্রবাসীর উপজেলার কালামৃধা ইউনিয়নের সাওথার এলাকার জাফর মুন্সীর ছেলে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, কালামৃধা বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন ওই প্রবাসী। পথিমধ্যে মহসিন মাতুব্বরের নেতৃত্বে ১৫-২০ জন এলাকার সন্ত্রাসী অটোরিকশা থেকে নামিয়ে তাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় প্রতিপক্ষ মজিবুল মাস্টার বলেন, আমি ফরিদপুরে ছিলাম। বাড়ি এসে জানতে পারি, পূর্ব শক্রতার জেরে আমার দলের লোকজন ওবায়দুরকে মেরেছে। এর আগে সে কুয়েত থেকে আমার লোকজনকে মারার জন্য টাকা পাঠাতো। তার প্রতিশোধ নিতে কাল ওবাইদুরকে রাস্তায় পেয়ে মেরেছে।

এ ঘটনায় আহত ওবায়দুর রহমান বলেন, আমি কেনাকাটা করে বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ মজিবুল মাস্টারের সন্ত্রাসীরা খুর ও চাপাতি দিয়ে আমার ওপর হামলা চালায়। পরে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।

এ ব্যাপারে ভাঙ্গা থানার (ওসি তদন্ত) জুয়েল রানা বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:12 pm, Thursday, 6 July 2023
25 Time View