Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বঁটি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার রাত ১২টার দিকে উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাজমা খাতুন (৪০) ওই গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে ও পার্শ্ববর্তী চর ত্রিবেনী গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকতেন।

নিহত নাজমার ভাবি শাহানাজ খাতুন বলেন, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে উঠে দেখি আমার ননদ নাজমার রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।নিহত নাজমা খাতুনের ছোট ছেলে তাওজিদ হোসেন (৭) বলে- রাতে তার মা-বাবা ঝগড়া করছিল। ঝগড়ার একপর্যায়ে আব্বু বঁটি দিয়ে মাকে কোপ দেয়। তারপর মা মারা যায়। আব্বু পালিয়ে গেছে।শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতে উপজেলার পদমদী গ্রাম থেকে নাজমা খাতুনের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:40 pm, Monday, 31 July 2023
39 Time View