Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান, চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানী প্র্রতিনিধি ঢাকা :- রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান পাওয়া গেছে। লালবাগ ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে টাকা ও রুপি বানানো এ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- মো. মাহিন, সাজ্জাদহোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ লাখ ২০ হাজার জাল টাকা। প্রতি লাখ জাল রুপি ৮ হাজার টাকা এবং বাংলাদেশি ১ লাখ টাকা ১২ হাজার টাকায় বিক্রি করতো তারা। 

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।

ডিসি জাফর হোসেন বলেন, মাদক চোরাচালানেও চক্রটি ব্যবহার করতো জাল নোট। তিন বছর ধরে জাল টাকা ও রুপি তৈরি করছিল চক্রটির সদস্যরা। ঢাকাসহ সারা দেশেই বুনেছিল প্রতারণার জাল।

তিনি বলেন, চক্রটি কোটি কোটি জাল টাকা ও রুপির কারবার করে আসছিল। চক্রের সদস্যদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বরে তিনি জানান।

উপ-পুলিশ কমিশনার বলেন, শুক্রবার সন্ধ্যায় লালবাগ থানার আরএনডি এলাকায় অভিযান চালিয়ে মাহিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। 

পরে মাহির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রবিন ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকার জাল নোট ও ১ লাখ মূল্যের জাল রুপিসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

ডিসি বলেন, গ্রেফতারকৃতরা দুই ভাগে কাজ করতো। এক পক্ষ জাল টাকা তৈরি করতো। আরেক পক্ষ তৈরিকৃত জাল টাকা ও রুপি বাজারজাত করতো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:24 pm, Saturday, 5 August 2023
34 Time View