Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

খোয়া যাওয়া ৭ মোবাইল উদ্ধার, জানাজা পার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুর:- মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার জানাজায় মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের জানাজা পার্টির এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের পর পুলিশ তার তথ্যমতে খোয়া যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।চারজনের এই দলের সদস্যরা দেশের বড় বড় জানাজায় গিয়ে দামি মোবাইল চুরি করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বাদ জোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানার এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় হাজারও মানুষের ঢল নামে। অংশ নেন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাসহ হাজারও মানুষ। প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল।

এ সময় ঐতিহ্যবাহী বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সুমন মোল্লা নামের এক চোর। স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

সুমন জানান, তারা ৪ জনের একটি চোরের দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। তারা ঢাকার কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় গিয়ে মোবাইল চুরি করে। এক্ষেত্রে তারা পরিষ্কার পাঞ্জাবি-পায়জামা পরে, যাতে কেউ সন্দেহ না করে। তারা জানাজায় মোবাইল চোর চক্র (জানাজা পার্টি) হিসেবে দল গঠন করেছে।

পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে। তবে আর কোনো চোরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে। তিনি ঢাকার জুরাইনে হকারি করেন। এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

চোর চক্রের অন্য সদস্যরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মো. শাহজাহান, ঢাকার শনিরআখড়ার কদমতলীর জসিম (৪০), ঢাকার পল্লবীর আনিচ (৩৬)।

শিবচর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার জানাজা চলাকালে মোবাইল চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক চোরের স্বীকারোক্তি মোতাবেক অপর সহযোগীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের জানাজায় গিয়ে মোবাইল হাতিয়ে নেয় এ চোর চক্র।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:15 pm, Wednesday, 9 August 2023
25 Time View