ঈশ্বরদীতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা প্রতিনিধি:– পাবনার ঈশ্বরদীতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম পরিচয় যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ৮ থেকে ১০ জন চোরের একটি দল ওই গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে গরু চুরি করতে যায়।

একপর্যায়ে বাড়ির মালিক ইদ্রিস আলী খান ও তার ছেলে টের পেয়ে ঘরে থেকে বের হলে চোরের দল পালানোর চেষ্টা করে। এ সময় চিৎকার করে ধাওয়া করেন তারা। এলাকাবাসীও তাদের সাথে যোগ দিয়ে ধাওয়া করে একজনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।

এ সময়ে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।