কেরানীগঞ্জে ৫ হাজার ৮০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঢাকা জেলা :-কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এসব চিংড়ি জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা ও কেরানীগঞ্জ উপজেলা অধিদপ্তরে যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ৩টি বাস ও ১টি ট্রাক তল্লাশি করে আনুমানিক পাঁচ হাজার ৮০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।