Jashore , Tuesday, 10 November 2026

নরসিংদীতে লঞ্চঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে নিহত ১, আটক ৩

নরসিংদী জেলা:- নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়াপাড়া নামক স্থানের বাউলপাড়া নতুন লঞ্চঘাটের স্পিডবোড ঘাট দখল নিয়ে এই ঘটনা ঘটে। নিহত সাজিদ কাউরিয়া পাড়া এলাকার আমির হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলো, কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেন, ওবায়দুল ও তালহা।

এলাকাবাসী জানান, আজ দুপুর ১টার দিকে কাউরিয়া পাড়ার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোড ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এতে একপর্যায়ে দুই গ্রুপে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সাদিজ নামে এক কিশোরকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গুরুতর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একজন মারা গিয়েছে। বাকি আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:05 pm, Friday, 8 September 2023
22 Time View