রাজশাহীতে সাইকেল মিস্ত্রিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর বাঘা উপজেলায় এক সাইকেল মিস্ত্রিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে ‘দুর্বৃত্তরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দীঘা বাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়।নিহত খাকসার আলী (৪৫) দিঘা বাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, দুপুরে দিঘা বাজার এলাকায় কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে খাকসারকে আঘাত করে।

এতে বাজারেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।ওসি আরও বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।