কানাডা দাপিয়ে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া
বিনোদন:-টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি মুজিব একটি জাতির রূপকার’ সিনেমা। কানাডা বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুসারে, বুধবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিনেমাটির প্রথম শো প্রদর্শিত হয়েছে।
সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই কানাডায় গেছেন নুসরাত। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।মুজিব সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে দেখা গিয়েছে এ সিনেমার তিন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়াকে।তবে সিনেমার প্রদর্শনীর কাজের পাশাপাশি কানাডার দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী। নায়াগ্রা জলপ্রপাত, টরেন্টোর কাবানা পুল বারসহ দেশটির বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি।
তবে সিনেমার প্রদর্শনীর কাজের পাশাপাশি কানাডার দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী। নায়াগ্রা জলপ্রপাত, টরেন্টোর কাবানা পুল বারসহ দেশটির বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি।





























