ফেনীতে ছাত্রলীগ-যুবলীগের পূর্ববিরোধের জেরে হামলা, আহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফেনীতে ছাত্রলীগ-যুবলীগের পূ্র্ববিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ধানসিড়ি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রেস্তোরাঁর মধ্যেই পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি শফিউল্লাহ শুভ এবং তার মামা আব্দুল ওয়াদুদ শিপনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আহত হয় শিপনের দোকানের কর্মচারী মোস্তফাও।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত এক সপ্তাহ ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুভ আর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পিটু বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় হঠাৎ কয়েকজন মুখোশধারী চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতারি হামলা চালায় তাদের ওপর।

শুভ আর শিপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরেক আহত মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটুর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ১১টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।