Jashore , Tuesday, 10 November 2026

নাটোরেপুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোর েজলা :- নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম উপজেলার গোপীনাথপুরের মৃত সিফাত আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন সিরাজুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সকালে নতুনপাড়া এলাকার ওই পুকুর পাড় দিয়ে চলাচল করার সময় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হয়তো রাতের অন্ধকারে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় তিনি পুকুরে পড়ে মারা গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:51 pm, Sunday, 1 October 2023
24 Time View