Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫,খুলনায় যুবককে গুলি করে হত্যা,

খুলনায় রং মিস্ত্রি ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাজুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ২০-২১ জন আসামি নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার লেনের মোহাম্মদ খাঁর বাড়ির সামনে এসে এলোপাথাড়ি গুলি করে। এ সময় ইমন শেখের বুকের বাম পাজরের নিচে গুলি লাগে। স্থানীয়রা ইমনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইমনের বাবা মো. সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গেপ্তার করে। এ সময় তাদের একজনের থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:18 pm, Friday, 6 October 2023
19 Time View