Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

দৌলতপুরে মাঠ থেকে বৃদ্ধার মাথা থেঁতলানো লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউপি’র সংগ্রামপুর গ্রামের দরগা বাড়ি ঈদগাহ্ পাড়া এলাকার মাঠ থেকে খেরেজ আলী ফকির (৬৫) নামের এক বৃদ্ধার মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

শনিবার (৭অক্টোবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার ঈদগাহ্ পাড়া এলাকার মাঠ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, খেরেজ আলী একই গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খরব দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, তার একমাত্র ছেলে আনারুল ইসলাম বিদেশ যাচ্ছে তাকে পৌঁছে দিতে পরিবারের সকলে ঢাকায় গিয়েছে। সেকারনেই খেরেজ আলী বাড়িতে একাই ছিল। গভীর রাতে কে বা কাহারা তাকে ডেকে নিয়ে এই হত্যা কান্ড ঘটিয়েছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবিও করেন তারা।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ড। লাশের মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছ। লাশ উদ্ধার করা হয়েছে। ভুক্তোভোগীর পরিবার থেকে এখনও কেউ মামলা করতে আসেনি বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:16 pm, Saturday, 7 October 2023
31 Time View