সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
রাজশাহীতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (৮ অক্টোবর) ভোরে জেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, আমজাদ হোসেন, ইসমাইল হোসেন ও আনিছুর রহমান। তাদের সকলেরই বাড়ি কুড়িগ্রাম জেলায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযানে নামেন। এসময় কাভার্ড ভ্যানটিতে বিভিন্ন প্লাস্টিকের মালামালের সাথে প্যাকেটে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।
Tag :























