Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

হাসপাতালে অভিনেত্রী শেহনাজ গিল

বিনোদন ডেস্ক:- হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শেহনাজ অভিনীত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে।

এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচার অনুষ্ঠানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত, ফুড পয়জনিং থেকে শেহনাজের পেটে সমস্যা দেখা দেয়। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন। এ অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে সময় আসে-যায়। এটি আমার ক্ষেত্রেও ঘটেছে।

এটি আবার আসবে। আমি ভালো ছিলাম না। কিন্তু এখন ভালো আছি। আমি একটি স্যান্ডউইচ খেয়েছিলাম, যা ভালো ছিল না। আর তা থেকে আমার ফুড পয়জনিং হয়।’কমেডির মোড়কে সাজানো হয়েছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার গল্প। এতে রুশি চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ।

সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন— ডলি সিং, কুশা কপিলা, শিবাণী বেদি, নাতাশা রাস্তোগি, করন কুন্দ্রা প্রমুখ। গত ৬ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:16 pm, Tuesday, 10 October 2023
33 Time View