Jashore , Tuesday, 10 November 2026

৭০ ভরি স্বর্ণ ছিনতাই গুলি-ককটেল ফাটিয়ে

মানিকগঞ্জ:– মানিকগঞ্জের দৌলতপুরে ককটেল ফাটিয়ে এক ব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এগিয়ে গেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন এক যুবক। পরে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে মানিকগঞ্জ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের কাছে চলতি মোটরসাইকেলের গতিরোধ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা।
আহত জাকির হোসেন মৃধাকে (৩৬) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক ছিনতাইকারীর জসিম উদ্দিনের (৩৬) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদা গ্রামে।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলীপ রাজবংশী দিুল জানান, তিনি দৌলতপুর বাজারের মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী।প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে দুটি মোটরসাইকেল করে ৫ জন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটনায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তার কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যেতে থাকে। এ সময় গুলিতে জাকির মৃধা নামে একজন আহত হন।

টাঙ্গালের নাগরপুরের গাংবিহালী এলাকায় স্থানীয় লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলিবর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে দৌলতপুরের গাজীসাইল এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। বাকিরা পালিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:22 am, Saturday, 14 October 2023
26 Time View