চুরির অভিযোগে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর:- রংপুরে ছাগল চুরির অভিযোগে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২ ডিসেম্বর) রাতে নগরীর হাজিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

পুলিশ জানায়, শনিবার (২ ডিসেম্বর) রাতে ছাগল চুরির অভিযোগে নগরীর হাজিরহাট থানাধীন সিটি করপোরেশনের বটতলা এলাকা থেকে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে রানা ও হাফিজুলের নেতৃত্বে ওই গৃহবধূকে ধর্ষণ করেন আরও ছয় যুবক। ঘটনার পরপরই থানায় এসে অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- রানা (২৮), সামসুল (৩০), জাহিদুল (২৭), বুলু (২৭) ও আলমগীর হোসেন (৩০)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা হয়েছে, আমরা পাঁচজনকে রাতেই গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।