Jashore , Tuesday, 10 November 2026

একই শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাসা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মো. ইয়াসিন (২৮) ও তার স্ত্রী মোছা তনু (২৪)। 

পুলিশ জানায়, গত ১ সপ্তাহ আগে তারা ওই বাসাটি ভাড়া নেন। আগে তারা যশোরে পুলেরহাট এলাকায় বসবাস করত। ইয়াসিন একজন পোল্ট্রি ব্যবসায়ী। ঋণের কারণে সে নিজের বাড়ি-জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের সামনে গিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:01 pm, Friday, 15 December 2023
25 Time View